শারমিন লাকীর উপস্থাপনায় ‘রবীন্দ্র গানের গল্প’

রবীনাথ ঠাকুরের প্রতিটি গান রচনার পিছনে আছে কিছু ঘটনা। রবি ঠাকুর তার স্মৃতি কথায় লিখেছেন সেসব কথা। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গানের নেপথ্যে গল্প নিয়ে নির্মিত হল ‘রবীন্দ্র গানের গল্প’। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত এ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন শারমিন লাকী। এ ছাড়া ও এ অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, পাপিয়া সরোয়ার, অদিতি মহসীন, সুস্মিতা আহমেদ প্রমুখ। আরটিভিতে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।