বিনোদন প্রতিদিন চয়েজ

গীতাঞ্জলী

কবিগুরুর জন্ম দিবসে তার ‘গীতাঞ্জলি’ গীতি কাব্যের নানা বিষয় নিয়ে সরাসরি সম্প্রচার করা হবে ‘গীতাঞ্জলি’ অনুষ্ঠানটি। রবিশঙ্কর মৈত্রীর সঞ্চালনায় কয়েকজন যন্ত্রশিল্পী সহযোগে জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান ও অণিমা রায়ের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিবেশিত হবে। নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি ৮ মে রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।