আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:৩৪
গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশিষ্ট শ্রমিক নেতা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দরাবাদ, জেলা শহর, টঙ্গী, বাসন, গাছা, পূবাইলসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও স্মরণসভা। সকালে হায়দরাবাদে কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে।