চট্টগ্রাম বিমানবন্দরে ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। ফ্যান রনগুই নামে ওই ব্যক্তি গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) দুবাই থেকে চট্টগ্রাম আসেন। স্বর্ণের বারগুলো তার আনা একটি চার্জ লাইটের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় বলে কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।