বাঁশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ও খানখানাবাদ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ দিনে ২ শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার ৮ মে দুপুরে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নিহত হয় আদনান নামের ২ বছর বয়সী এক শিশু। সে ওই এলাকার আলী হোসেনের পুত্র। অপরদিকে গত মঙ্গলবার বিকেলে সরল ইউনিয়নের মিনজিরীতলা গ্রামের ২ বছর বয়সী শিশু হোসাইন মিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নিহত হয়। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। শিশু দুইজনকে বাঁশখালীতে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. জুবুরিয়া শারমিন জানান, শিশু দুইজনকে পুকুরের পানিতে থেকে উদ্ধার করে হাসপাতালে আনার পূর্বে মৃত্যুবরণ করে।