শোক সংবাদ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২২:২৩
সাহারা খাতুন
ত্রিশাল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিনের মাতা সাহারা খাতুন (৯৫) মঙ্গলবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মরহুমার নামাজে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ী উপজেলার কাঁঠাল বিলবোকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মু. ইদ্রিসুর রহমান
গলাচিপা পৌরসভার এডভোকেট মু. ইদ্রিসুর রহমান (৬৫) সোমবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।