দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালুর দাবি

বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার আকস্মিকভাবে বন্ধ করে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সাংবাদিক নেতৃদ্বয় অবিলম্বে টিভি চ্যানেল দুটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একের পর এক মিডিয়া বন্ধ, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে মত প্রকাশের স্বাধীনতা হরণের এক নিকৃষ্ট উদাহরণ তৈরি করা হচ্ছে যা গণতন্ত্রের প্রতি কুঠারাঘাত স্বরূপ।