আলেমদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে :জামায়াত

জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরের হাজার হাজার আলেম-উলামা হত্যাকাণ্ড ও পরিকল্পিতভাবে নিহতদের লাশ গুম করেছে বলে অভিযোগ করেছে। তারা বলেছেন, সরকার প্রকৃত সংখ্যা প্রকাশ না করে ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছে। আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের রক্ত নিয়ে সরকারের উপহাসের দাঁত ভাংগা জবাব দেবে দেশবাসী। সরকারের মনে রাখা উচিত রক্তপাত ঘটিয়ে কোন জালেম সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জালেম সরকারের পতন ঘটিয়ে আলেমদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে এ দেশের জনগণ। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলামী খান গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি আজ ও কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।