বরিশালে ১৮ দলের গায়েবানা জানাজা নামাজ

নিহত হেফাজত কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় নগরীতে গায়েবানা জানাজা নামাজ পড়েছে ১৮ দল। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ গায়েবানা নামাজের আয়োজন করা হয়। গায়েবানা নামাজে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদসহ ১৮ দলের নেতাকর্মীরা অংশ নেয়। জানাজা নামাজের পর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ১৮ দলীয় জোট। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।