গাজীপুরে বিএনপির ৪ নেতা জামিনে মুক্ত
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১৬
হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সোহরাব উদ্দিনসহ বিএনপির চার নেতার জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানজিনা ইসমাইল আসামিদের জামিন মঞ্জুর করলে সন্ধ্যায় গাজীপুর কারাগার থেকে তারা মুক্তি পান। জামিনপ্রাপ্ত বিএনপির অপর নেতারা হলেন বাসন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান, সদর থানা বিএনপির সদস্য হাজী ইসমাইল হোসেন ও গাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাজারী।