দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ০৮ মে ২০১৩, ১৯:২৩
আজ ২৬ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৭ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভবার:শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: হীরক ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী, সাহসী, অনমনীয় ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। সৃজনশীলতা, সৌন্দর্য ও বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ দুর্বার। প্রেম, রোমান্স ও এডভেঞ্চারে আপনার জীবন ঘটনাবহুল হয়ে উঠতে পারে। দীর্ঘস্থায়ী ঘাত-প্রতিঘাত ও শত্রুতার সম্মুখীন হতে পারেন আপনি। তবে উচ্চাভিলাষ, সাংগঠনিক ক্ষমতা ও ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু আপনি জয় করতে পারেন। তবে আপনাকে আরও কৌশলী ও ডিপ্লোম্যাটিক হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ড. কুদরত-ই-খুদা, রানা প্রতাপ সিং, গোপালকৃষ্ণ গোখলে, আলবার্ট কিনি, বিজ্ঞানী কার্ল লেভেল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সরকারি চাকরিতে কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রমোশন অথবা ভালো কোনো স্থানে বদলির সম্ভাবনা আছে। কাজকর্মে অপরের সহযোগিতা লাভ সহজ হবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার উদ্যোগ সফল হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিতে পরিবর্তনের কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। হঠাত্ কোনো কারণে মন খারাপ হতে পারে। মনোবল বজায় রাখার চেষ্টা করুন। চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সকল কাজে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার বিরোধী পক্ষ আজ খুব তত্পর থাকবে। সুযোগ পেলে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ভাই-বোনদের সাথে বিরোধে জড়াতে পারেন। ভাই-বোন কারো অনভিপ্রেত ব্যবহারে মনে কষ্ট পাবেন। রাগ ও উত্তেজনা পরিহার করুন। কোনো অবস্থাতেই মাথা গরম করবেন না। প্রয়োজনে কারো পরামর্শ গ্রহণ করুন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ টেকনিক্যাল কাজকর্মে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসা-বাণিজ্যে পরিশ্রম বৃদ্ধি পাবে। লেনদেনও বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পুরোনো কোন ঝামেলা মিটে যেতে পারে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। চারু ও কারুশিল্পীদের জন্য দিনটি শুভ। সৃষ্ট শিল্পকর্ম প্রশংসিত হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ যৌথ উদ্যোগে সাফল্য পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি ব্যবসায় ভালো যাবে। কোনো ব্যাপারে হতাশগ্রস্ত হতে পারেন। কারো আচরণে নিজেকে অসহায়বোধ করবেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অহেতুক কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা ঠিক হবে না। বিপদে জড়াবার আশংকা আছে। উদ্বেগ ও দুশ্চিন্তা পরিহার করে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অকারণ ঝুঁকি নেবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ নিজের ভুলের জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। ফলে আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাববে। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রযুক্তিগত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ শরীর আপনার ভালো নাও যেতে পারে। আপনজন কারো স্বাস্থ্যগত ব্যাপারে উদ্বিগ্ন থাকবেন। আজ কাউকে ধারকর্জ দেয়া ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসায় বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।