টুকরো খবর

গ্যাটসবাইয়ে আমিতাভ বচ্চন

স্কট ফিটজজেরাল্ডের কালজয়ী উপন্যাস ‘দ্য গ্রেট গ্যাটসবাই’-এর নাম শোনেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। এর আগে যদিও হলিউডের রুপালি পর্দায় এ পর্যন্ত চারবার সিনেমার রূপ পেয়েছে উপন্যাসটি, তবে এবার প্রত্যাশা যেন একটু বেশিই। সম্প্রতি এই ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের। ছবিটি মুক্তির আগেই সাফল্যের স্বাদ পেতে শুরু করেছেন বর্ষীয়ান এ তারকা। এই ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের কান চলচ্চিত্র উত্সবের পর্দা উঠছে। হলিউডের সিনেমা ‘দ্য গ্রেট গ্যাটসবাই’-এর নিউইয়র্ক প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তরুণ অভিনেতাদের কাছ থেকে সব সময় অনুপ্রেরণা খুঁজে পান পাঁচ দশকের অভিনয় জীবন পার করা অমিতাভ বচ্চন। তবে তাদের কাছেই নিজেকে আইকন হিসেবে দেখে অবাক হন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে নতুনদের নিয়ে অনুভূতি জানাতে গিয়ে অমিতাভ বলেছেন, ‘এরা আমাকে এখনও আইকন হিসেবে বিবেচনা করে দেখে আমি খুবই অবাক হই। বিস্ফোরকের মতো উদয় হওয়া এসব নতুন ছেলেমেয়েদের দেখতে খুব ভালো লাগে।’ ব্যাজ লুরম্যান পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ অমিতাভ বচ্চন অভিনীত প্রথম হলিউডি সিনেমা। ১২৫ মিলিয়ন ডলারের এই থ্রি-ডি প্রোজেক্টে মেয়র ওলফশেমের ভূমিকায় অভিনয় করেন এই বলিউড মেগাস্টার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টবি ম্যাগুইর, লিওনার্দো ডি-ক্যাপ্রিও সহ আরও অনেকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উত্সবের আসর বসছে আগামী ১৫ মে। চলবে ২৬ মে পর্যন্ত।