হলিউড

স্টার ট্রেক মহাকাশ যাত্রার আরও এক ধাপ

স্টার ট্রেকের শুরুটা যেভাবে টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটকটিতে স্টারশিপ এন্টারপ্রাইজ নামে একটি মনুষ্যনির্মিত নভোযানের ছায়াপথব্যাপী অভিযান দেখানো হয়। এই নভোযানের ক্যাপ্টেনের চরিত্রটি হচ্ছে ক্যাপ্টেন জেমস টি কার্ক, তার বিজ্ঞান কর্মকর্তা এবং ফার্স্ট অফিসারের নাম স্পোক। স্পোক হিউম্যানয়েড হলেও হোমো স্যাপিয়েন্স নয়, ভালকান নামক একটি গ্রহের অধিবাসী। প্রথম ধারাবাহিক নাটকের পটভূমি ২৩শ শতাব্দীর, তখনও মানুষ ছায়াপথ পেরোতে পারেনি। স্টারশিপ এন্টারপ্রাইজের দায়িত্ব হচ্ছে মহাকাশের এমন সব স্থানে যাওয়া যেখানে আগে কোনো মানুষ যায়নি, নতুন নতুন সভ্যতা এবং প্রাণের অনুসন্ধান করা, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ না করা। আর ছায়াপথে মানুষের সকল কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হচ্ছে ইউনাইটেড ফেডারেশন অব প্ল্যানেটস। মানব সভ্যতাসহ আরও অনেকগুলো সভ্যতা এই ফেডারেশনের সদস্য হয়। প্রথম সিরিজটি ১৯৬৬ সালে শুরু হয়ে প্রায় তিন মৌসুম ধরে চলে। তবে প্যারামাউন্ট স্টুডিওর জন্য ‘স্টার ট্রেক’ সিরিজের যে প্রথম পর্বটি তৈরি করা হয়েছিল সেটি স্টুডিও গ্রহণ করেনি। তিন মৌসুমের প্রথম ধারাবাহিক নাটক শেষ হওয়ার পর স্টার ট্রেকের পটভূমিতে একটি অ্যানিমেশনকৃত ধারাবাহিক নাটক প্রচারিত হয়। এরপর নির্মিত হয় একই থিমের ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারপর আরও ৪টি টেলিভিশন সিরিজ প্রচারিত হয়। পরের সিরিজগুলোতে পটভূমি একই থাকলেও চরিত্রগুলো ছিল একেবারে আলাদা। ‘স্টার ট্রেক ফ্র্যানচাইজ’-এর টেলিভিশন ধারাবাহিক নাটক এবং চলচ্চিত্র ছাড়াও রয়েছে অসংখ্য ভিডিও গেম, উপন্যাস এবং এমনকি লাস ভেগাস শহরে একটি বিশেষ থিম পার্ক। স্টার ট্রেক :ইন্টু ডার্কনেস সম্প্রতি সায়েন্স ফিকশন সিনেমা ‘স্টার ট্রেক’-এর আরেক সিক্যুয়াল বানানোর ঘোষণা দিয়েছেন পরিচালক জে জে আবরামস। তিনি এর নাম দিয়েছেন ‘স্টার ট্রেক ইন্টু ডার্কনেস’। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘স্টার ট্রেক’-এ যারা অভিনয় করেছেন তাদের প্রায় সবাই থাকছেন আগামী ছবিতে। যেমন :ক্যাপ্টেন ক্লার্ক চরিত্রে থাকছেন ক্রিস পাইন, মিস্টার স্পোকে আছেন যাচারি কুইনটো আর ড. ম্যাককোই চরিত্রে কার্ল আরবান। র্যাপ ডট কমকে দেওয়া এক সাক্ষাত্কারে আবরামস বলেন, ‘বড় বাজেটের ছবি হতে যাচ্ছে ‘স্টার ট্রেক :ইন্টু ডার্কনেস’। আগামী বছরের ১৭ মে ছবি মুক্তি দেওয়া হতে পারে।’ সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যাকশন গার্ল জো সালডানা। কিন্তু কে এই জো সালডানা! ২০০৯ সালে ‘অ্যাভাটার’ ছবিটি বেরোনোর আগে অধিকাংশ মানুষের মুখেই ঘুরে ফিরছিল এ প্রশ্ন। কয় দিন আগে সালডানাও স্মৃতিচারণা করলেন সেই অভিজ্ঞতার কথা, ‘অ্যাভাটার ছবির আগে আমাকে তেমন কেউ চিনত বলে মনে হয় না! আসলে স্টিভেন স্পিলবার্গের এই ছবিটিই আমাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে।’ অকপটে এমন স্বীকারোক্তি উচ্চারণ করলেও সালডানা যে তার আগে উল্লেখযোগ্য কোনো ছবিতে অভিনয় করেননি, তা কিন্তু নয়। ২০০৩ সালে এই অভিনয়শিল্পী কাজ করেছিলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান :দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ ছবিতে। তার পরের বছর অভিনয় করেছিলেন স্পিলবার্গের ছবি ‘দ্য টার্মিনাল’ ও ২০০৯ সালে ‘স্টার ট্রেক’-এর মতো ছবিতেও। কিন্তু সত্যিকারের বাজিমাত হয়েছিল ওই ‘অ্যাভাটার’ ছবিতেই। তারপর আর পিছু ফিরে তাকানোর মতো ফুরসত পেলেন না ৩৩ বছর বয়সী সালডানা। এরপর মুক্তি পেয়েছে তার ‘কলম্বিয়ানা’ ছবিটি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এ ছবিতে নাম লেখানোর ব্যাপারেও সলতে হিসেবে কাজ করেছে ‘অ্যাভাটার’ই। ‘কলম্বিয়ানা’র পরিচালক লুক বেসন। ফরাসি এ পরিচালক তৈরি করেছিলেন ‘লা ফেমে নিকিতা’ (১৯৯০), ‘লিওন :দ্য প্রফেশনাল’ (১৯৯৪) এবং ‘দ্য ট্রান্সপোর্টার’-এর (২০০২) মতো উল্লেখযোগ্য কিছু ছবি। এ পরিচালকও ‘অ্যাভাটার’ ছবিতে সালডানার দুর্দান্ত অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন। ফলাফল কলম্বিয়ানা ছবির মূল চরিত্র কাতালিয়া হিসেবে বেছে নেওয়া হয়েছিল সালডানাকে। খ্যাতিতে আরও একটি পালক যোগ করতে এ বছরের শুরুতেই সালডানার সুনাম ছড়ায় ‘স্টার ট্রেক’-এ তার তার অভিনয়ের কথা জানার পর। জে জে আব্রামের এই কল্পবিজ্ঞান ছবিতেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সালডানা সব সময় নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদা ভেবে থাকেন। তিনি জানান, তার এই উপলব্ধি কল্পবিজ্ঞান ছবিগুলোর ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে মিশে যেতে সহায়তা করেছে।