মন্তব্য

 ‘এটির গল্প মূলত এক কিশোরী মেয়েকে কেন্দ্র করে। তারা নাম শায়ার বানু। সমাজের প্রতি পদক্ষেপে মেয়েটির বিভিন্ন মানুষের সাথে পরিচয় ও তার জীবনের একটা পথ-পরিক্রমা তুলে ধরা হয়েছে। এরমধ্যে একজনের সাথে মেয়েটির বিয়েও হয়। এখানে মানুষের জীবনের অস্তিত্ব, প্রতিশোধ ও ক্ষমার নানাদিক তুলে ধরার পাশাপাশি সমাজের পুঁজিবাদ, বাটপার ধরনের লোকদেরও দেখানো হবে। তবে মূলত একটি জীবনঘনিষ্ঠ গল্প এটি। আমরা শুটিংয়ের জন্য সপ্তাহখানেক ওখানে থাকব।’ অভিনেতাও নির্মাতা তৌকীর আহমেদ নিজের রচনা ও পরিচালনায় নতুন একটি টেলিফিল্ম ‘সোনালি রোদ্রের রং দেখিয়াছি’-র গল্প সম্পর্কে বলেন তিনি।  ‘অভিনয় করার কারণে দেশ-বিদেশে বিভিন্ন শুটিং হাউস ও শুটিং স্পটেই আমার সময় কাটে বেশি। আমি মনে করি একটি শুটিং হাউস মানেই অনেক পরিবারের আশ্রয়স্থল। কাজেই শুটিং হাউসের পরিবেশ যত বেশি উন্নত হবে ততই নাটকে আমাদের পরিবারগুলোকে আধুনিকভাবে তুলে ধরা যাবে। চলচ্চিত্র নায়ক ফেরদৌস উত্তরায় স্বপ্ন শুটিং হাউস উদ্বোধনকালে এসব কথা বলেন।