সুভাষ দাসের একক সংগীত
শাহ্ মো. ফারুক হোসেন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:২৫
ফরিদপুর
ফরিদপুরের মধুখালীতে পহেলা বৈশাখ থেকে ৯ দিনব্যাপী বৈশাখী মেলা প্রাঙ্গণে গত রবিবার সন্ধ্যায় মধুখালী বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চে ৮ম দিনে উপজেলার খেলাঘরের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের বাউল শিল্পী সুভাষ দাসের একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল শিল্পী সুভাষ দাস এক ঘণ্টা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। এ সময় বৈশাখী মেলা কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুলসহ এলাকার বিপুল সংখ্যক দর্শক গান উপভোগ করেন।