কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু থানার পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বীরকেদার বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বুধবার কোর্টে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খোলাশ গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মনোয়ার হোসেন ও একই গ্রামের আব্বাসের ছেলে হারেজ প্রাং। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।