ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলতে চীনের প্রতি তাইওয়ানের আহ্বান

তাইওয়ান দ্বীপটির দিকে তাক করে রাখা ক্ষেপণাস্ত্রগুলো সরিয়ে নিতে চীনের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে। দ্বীপটির দিকে চীন সহস্রাধিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে। বৈরি দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করলেও ক্ষেপণাস্ত্রগুলো সরানো হয়নি। তাইওয়ানের চীন বিষয়ক শীর্ষস্থানীয় নীতি নির্ধারক ওয়াং ইয়ু-চি পার্লামেন্টের এক অধিবেশনে বলেন, চীন ক্ষেপণাস্ত্রগুলো অপসারণের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সদিচ্ছা দেখাতে পারে। এ জন্য দ্বিপক্ষীয় সমঝোতার প্রয়োজন নেই। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে তাইওয়ান স্বতন্ত্রভাবেই দ্বীপটি শাসন করলেও চীন একে তার অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে পুনঃএকত্রীকরণের অপেক্ষায় রয়েছে।