কঙ্গোয় বন্দুকধারীদের হামলায় শান্তিরক্ষী নিহত
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৫
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় এক পাকিস্তানি শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শান্তিরক্ষীদের ওপর বন্দুকধারীদের হামলায় দুঃখ প্রকাশ করেছেন। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি বলেন, দক্ষিণ কিভু প্রদেশে জাতিসংঘের একটি সামরিক বহরের ওপর অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা চালায়। এতে এক পাকিস্তানি শান্তিরক্ষী নিহত হয়। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে।