ওবামা ও পার্কের বৈঠক
সংকট সৃষ্টি করার সামর্থ্য এখন উত্তর কোরিয়ার নেই
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সাথে বৈঠক করেছেন। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের উেক্ষপণ কেন্দ্র থেকে দু’টি ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর মঙ্গলবার হোয়াইট হাউজে এই দুই নেতা মিলিত হন।
একটি যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘উত্তর কোরিয়াকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পুরোপুরি সক্ষম। উত্তর কোরিয়ার সংকট তৈরি করতে পারা এবং কোনো কিছু করতে বাধ্য করার সেই দিনগুলো পার হয়ে গেছে।’ তিনি বলেন, সংকট সৃষ্টি করার সামর্থ্য উত্তর কোরিয়ার এখন আর নেই।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের দ্বিপাক্ষিক মিত্রতার ৬০ বছর পূর্তি পালন করছে এবং সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় তা এক নতুন রুপ পেয়েছে।