ইকবাল আকতার খান মাগুরা পৌরসভার মেয়র নির্বাচিত
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৬
মাগুরা পৌর-সভার মেয়র পদের উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান ও বিএনপি’র বিদ্রোহী গ্রুপের মনোনীত প্রার্থী ইকবাল আকতার খান কাফুর ১৪৭৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুরশিদ হায়দার টুটুল পেয়েছেন ৯৪৭৮ ভোট।