জোকস

 করিম গেছেন তোতাপাখি কিনতে। দোকানদার তিনটা তোতা দেখালেন। দোকানদার :প্রথম পাখিটার দাম ১০ হাজার টাকা। এটা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারে। করিম :বাহ্! দ্বিতীয়টার দাম? দোকানদার :এটার দাম ২০ হাজার টাকা। এটা শুধু তথ্যই সংরক্ষণ করে না, হিসাবও রাখতে পারে। করিম :দারুণ! আর তৃতীয়টা? এটার দাম নিশ্চয়ই আরও বেশি? দোকানদার :হু, এর দাম ৪০ হাজার টাকা। তবে বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি এটাকে কিছু করতে দেখিনি। বাকি দুটো একে ‘সিনিয়র অফিসার’ বলে ডাকে!  জামাল সাহেব নিলামে একটা তোতা কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন, ‘১০ হাজার টাকা।’ ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা।’ জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল। ১০ হাজার থেকে ৫০ হাজার? কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন। জামাল বললেন, ‘এক লাখ টাকা।’ চিকন গলা আবার বলল, ‘দুই লাখ।’ জামাল এবার খেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।’ কান পাতলেন, নাহ্, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না। তোতাটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন, ‘এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’ নিলাম সঞ্চালক বললেন, ‘কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল!’  ঘোড়দৌড়ে হেরে গেছে একটি ঘোড়া। রেগেমেগে জকিকে পাকড়াও করলেন এক ক্ষুব্ধ সমর্থক। সমর্থক :তুমি কি এর চেয়ে জোরে দৌড়াতে পারতে না? জকি :পারতাম। সমর্থক :তাহলে দৌড়ালে না কেন? জকি :কারণ, আমাকে ঘোড়ার ওপর বসে থাকতে বলা হয়েছে! দৌড়াতে তো বলা হয়নি!