ফোকাস
অমিতাভের দরজায়!
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৪৫
জনপ্রিয়তার হয়তো নির্দিষ্ট কোনো অংক থাকে! কিন্তু সেই মানুষটির নাম যদি হয় অমিতাভ বচ্চন! তখন কি কোনো অংক মেলে? যার জনপ্রিয়তার পরিমাপ এমন কিছুর উর্ধ্বে যাকে হয়তো ‘সুপারস্টার’, ‘মেগাস্টার’ নাম দিয়েও ঠিক বুঝানো যায় না। ‘কিংবদন্তি’ শব্দটাও কিছুটা হার মানে। সেই ঈর্ষণীয় জনপ্রিয়তার মানুষটি তাই ভারতের মুম্বাইয়ের নিজ বাসভবন ‘জুহু’তে থাকলে অবশ্যই প্রতিদিন তার ভক্তদের সাথে দেখা করবেনই। কিন্তু অমিতাভের ভক্ত তো বিশ্বজোড়া! তাই ভক্তদের সাথে প্রতিদিনের নিয়মিত রুটিন দেখা করার ঘটনাটাই দেখুন, কতটা বিরল! পাঠক, ওপরের ছবিতেই নিশ্চয়ই স্পষ্ট বুঝতে পারছেন। ভারতের যেকোনো নেতাকেও যেন হার মানায় এ দৃশ্য। অমিতাভ বলে কথা!
ছবিটি তুলেছেন ভারতের বিখ্যাত সেলিব্রেটি ফটোগ্রাফার গৌতম দে।