মা দিবসে ওয়াহিদা মল্লিক জলি
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৪৬
এনটিভিতে ১২ মে রবিবার রাত ৯ টায় প্রচারিত হবে ‘ইতি তোমার মা’ নাটকটি। পরিচালনা করেছেন চয়নিকা চীেধুরী। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি। নাটকের গল্পে দেখা যায় অপু ও শিপ্রার ছোট্ট সংসার। শিপ্রার জন্মদিনে অপু বলে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। এমন একজন তার সাথে ডেট করতে চায় যে তাকে অনেক বেশি ভালোবাসে। শিপ্রা বুঝতে পারে না, কে? মায়ের অমতে একসময় শিপ্রা অপুকে বিয়ে করেছিল। ভীষণ কড়া মা এটা মেনে নিতে পারেন নি। শিপ্রার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করেছিলেন। এতদিন পর সেই মা-ই কি তার সাথে দেখা করতে চাইছেন? কেন? মা’র কি কিছু হলো? নানা উত্কণ্ঠা, দ্বিধা নিয়ে সে মায়ের সাথে দেখা করতে যায়। তারপর তাদের জীবনে যা ঘটতে থাকে তা অনিবার্য নিয়তি। এ প্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘অপু ও শিপ্রার মতো দর্শকরা আরেকবার উপলব্ধি করবে মায়ের ভালোবাসার বিশালতা যার সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। এ ছাড়া বরাবরের মতো জলি আপার অনবদ্য অভিনয় দেখবেন দর্শকেরা।’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে। বর্তমানে শান্তনুর লেখা দুটি ধারাবাহিক নাটক বৈরী বাতাস ও ছায়াবৃতা প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। এই মাস থেকে একুশে টিভিতে শুরু হতে যাচ্ছে আরেকটি ধারাবাহিক ‘থ্রি কমরেডস’।