মা দিবসের বিশেষ ভিডিও

মা’কে নিয়ে গান করেছেন অনেকেই। তবে মা’কে নিয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও হয়েছে হাতে গোণা। সেই হিসেবে একধাপ এগিয়ে আসছে মা দিবস উপলক্ষে সময়ের প্রতিভাবান শিল্পী তানভীর শাহিনের কণ্ঠে নতুন একটি ভিডিও রিলিজ দিচ্ছেন। মা’ দিবস উপলক্ষে একাধিক চ্যানেলে ভিডিওটি রিলিজ দেওয়া হবে। ভিডিওটি নির্মাণ করেছেন শিমুল হাওলাদার। নতুন এই মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর শাহীন বলেন, ‘মা সবার জীবনেরই অমূল্য সম্পদ। তাই এই গান আর ভিডিওটি করার পর মনে হচ্ছে জীবনের অন্যতম দায়িত্বের একটি কাজ করলাম।’