ঢাকায় জেনিফার লোপেজ ও জেসন স্ট্যাথামের ‘পার্কার’

আগামীকাল ঢাকার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জেনিফার লোপেজ ও জেসন স্ট্যাথাম অভিনীত ছবি ‘পার্কার’। এ উপলক্ষে আজ সন্ধ্যায় সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ বছরের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিটি, সেই ধারাবাহিকতায় এবার এটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ৩০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত এই ছবিটি মুক্তির পরপরই বক্স অফিসের শীর্ষ পাঁচে স্থান করে নেয়। ছবিটি পরিচালনা করেছেন টেইলর হ্যাকফর্ড। জেসন ও জেনিফারসহ এতে আরও অভিনয় করেছেন—মাইকেল চিকলিস, ওয়েন্ডেল পির্স, ক্লিফটন কলিন্স।