পরিচালনায় এ আর রহমান
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৪৭
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে বিশ্বখ্যাত সুরস্রষ্টা এআর রহমান চলচ্চিত্র পরিচালনায় আসবেন। এবার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়। গত প্রায় কয়েক মাস ধরেই মিউজিকের কাজে খানিকটা বিরতি দিয়েছেন তিনি। কেননা লস অ্যাঞ্জেলসে চলচ্চিত্র পরিচালনা ও কাহিনী লেখার উপর প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। এই শিক্ষানুবিশ থাকাকালীন যতটুকু অতিরিক্ত সময় পান তখনই মিউজিকের কাজটা করেন। উপরের ছবিটি লস অ্যাঞ্জেলেসে এআর রহমান একটি হলিউডি চলচ্চিত্রের শুটিং স্পটে গিয়ে শিখছেন ক্যামেরার খুঁটিনাটি। এ আর রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লস অ্যাঞ্জেলস থেকে কোর্স শেষে ফিরেই নিজের চলচ্চিত্রটির কাজ পূর্ণোদ্যমে শুরু করবেন তিনি।