রাইজ অব চিটাগাং কেওয়াজ

প্রথম বারের মতো চট্টগ্রামে শুরু হচ্ছে ‘রাইজ অফ চিটাগাং কেওয়াজ’ নামে ধারাবাহিক কনসার্ট। আগামীকাল জিমনেসিয়াম হলে শুরু হচ্ছে এই আয়োজন। বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই আয়োজন। গাইবেন শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেইজ, নেমেসিস, তিরোন্দাজ, এক্সপোলর এবং ক্রোপেটজ। জানা যায় প্রতিমাসে একটি করে বিভিন্ন কণ্ঠশিল্পী নিয়ে ভিন্ন ভিন্নভাবে এই আয়োজন অব্যাহত থাকবে।