লাভলীর ভিন্নধর্মী উদ্যোগ থার্ড স্পেস

দৃঢ় সংকল্প, অদম্য স্পৃহা ও কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকলে স্বপ্নরা কথা বলে, স্বপ্ন অধরা থাকে না।      উদ্যেক্তা লাভলী দাস ও তার কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী নিয়ে গড়ে তুলেন থার্ড স্পেস জিম ও পার্লার। মানুষ সামাজিক জীব। আর বাঙালি তো সামাজিক ও পারিবারিক উভয় বন্ধনে আবদ্ধ। তাই ভোর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানুষ অন্যের জন্য নিজেকে উত্সর্গ করে। অন্যদিকে শহুরে আর যান্ত্রিকতার আধুনিক যুগে মানুষ আরও ব্যস্ত হয়ে পড়ছে। তার চারপাশ ও কর্মক্ষেত্রের ব্যস্ততায় নিজেকে নিয়ে ভাবার ও নিজের শরীর আর মনের যত্ন নেওয়া দুরূহ হয়ে পড়েছে। অথচ শরীর আর মন ভালো না থাকলে কোনো কাজই আর আনন্দদায়ক হয়ে ওঠে না। নিজের শরীর ঠিক রাখার জন্য, নিজের মানসিক প্রশান্তির জন্য কোনো সময় বা স্পেস কিন্তু একেবারেই নেই। যেটা দরকার সবার আগে। আপনার নিতান্ত নিজের জন্য একটা স্পেস দেওয়ার একটি আধুনিক বিজ্ঞানসম্মত জিম সেন্টার থার্ড স্পেস। ঢাকার মোহাম্মদপুরের রিং রোডের বায়তুল আমান টাওয়ারের পঞ্চম তলায় এর যাত্রা শুরু হয়। এখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক সময়ে শরীর চর্চার আধুনিক ব্যবস্থা। আমেরিকা কাউন্সিল ইন এক্সারসাইজ থেকে বাংলাদেশে প্রথম সনদপ্রাপ্ত আনোয়ার হোসেন রাজু প্রশিক্ষক হিসেবে শরীর চর্চার কৌশল শিক্ষা দেন এখানে। সপ্তাহে ছয় দিন প্রভাত থেকে সন্ধ্যা পর্যন্ত নারীরা অনুশীলন করেন এখানে। সান্ধ্যকালীন পুরুষরা চর্চা করেন কর্মশেষে। বিজ্ঞানসম্মত প্রণালিতে চলে শরীর চর্চা। সেবার মনোবৃত্তি নিয়ে এর পথচলা। এখানে রয়েছে শিশু কর্নার যেখানে প্রাক-প্রাথমিকের সৃজনশীল অনেক উপকরণ দিয়ে সাজানো, রয়েছে শিশুদের নৃত্য ও একাগ্রতার জন্য নির্ধারিত স্থানসহ নানা ধরনের চাহিদা বিষয়ক উপকরণ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুশংকর কুমার মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায় প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া থাকে। যার যতটা প্রয়োজন সে অনুযায়ী ব্যায়াম করতে হয়। জিম পরিচালনায় ট্রেনার খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তাই জিমে ভর্তির পূর্বে সবাইকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হয়। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবে সবকিছু যান্ত্রিক হয়ে যাচ্ছে, সীমিত হয়ে যাচ্ছে বিশ্রাম আর বিনোদনের সময়টুকুও। এটি হলো বাস্তবতা একদিকে যেমন সংকীর্ণ হয়ে যাচ্ছে শিশুদের খেলাধুলা আর বিনোদনের বিষয়গুলো, তেমনি তরুণদের শরীর চর্চার সময় ও প্রাকৃতিক স্থানগুলোও সীমিত গণ্ডির মধ্যে ধীরে ধীরে চলে আসছে। অথচ ব্যায়াম বা শরীর চর্চা একটা অনিবার্য অনুষঙ্গ।