তেলিয়াপাড়া বাজারে এক রাতে পাঁচ দোকানে চুরি!

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্টেশনবাজারে মঙ্গলবার রাতে ৫টি দোকানে চুরি  হয়েছে। দোকারের ক্যাশবাক্স ভেঙে ৬ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। 

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুক্কুন উদ্দিন জানান, কাওছার মিয়ার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। শিগগির চোর ধরা পড়বে। গত সপ্তাহে একই এলাকার নোয়াহাটি বাজারে দোকানের সাটার কেটে ৩টি ও বেকুইয়া বাজারে ১টি দোকানে চুরি হয়।