কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ফ্যাশন ডিজাইনিং
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৫৭
দিনবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা ও রুচির । পরিবর্তন এসেছে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে। পোশাক-পরিচ্ছদেও এসেছে নতুনত্বের ছোঁয়া। আর এসব পরিবর্তন যারা করবে এবং যেভাবে করবে তাদেরই সম্পূর্ণ আধুনিক ধারায় হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)।
বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতিবছর হাজার হাজার ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। ছয় মাসের কোর্স সম্পন্ন করতে ৩০ হাজার ও এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। কোর্স সম্পর্কে আরও জানতে ফোন করুন ০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫ নম্বরে।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরন, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজাম্পশন ইত্যদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। শুধু প্রশিক্ষণই নয় , প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোরা হয় যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে তারা পারস্পারিক যোগাযোগ, উন্নত আচরণ প্রভৃতি বিষয়েও দক্ষ হয়ে ওঠে। অর্থাত্ চাকরির জন্য সবদিক থেকেই উপযোগী করে তোলা হয় তাদের।
বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন, ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সটাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং যাদের সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের দিয়েই পরিচালনা করা হয় কোর্সগুলো। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টর বা বুটিক হাউজগুলোতে চাকরি করাসহ নিজেও ব্যবসা করার সুযোগ তৈরি করা সম্ভব। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয়। আমরা তিনি বিজিএমআইকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্ট সেক্টরকে আরও সমৃদ্ধ করে।’
যোগাযোগ :বিজিএমআই বাড়ি ০৪, রোড ১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।