এভিয়েশনে তরুণদের সাফল্যের গল্প
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৫৭
আমাদের চাকরির বাজার এখন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেও চাকরির কোনো নিশ্চয়তা নেই বেশিরভাগ ক্ষেত্রে। এর একটা কারণ অবশ্য সঠিক বিষয় নির্বাচন করে ডিগ্রি অর্জন না করা। সঠিক এবং কাজের উপযোগী বিষয়ে পড়লে এই সমস্যা অনেকটাই কমে যায়। এরকম একটি বিষয় হচ্ছে এভিয়েশন, যাতে উচ্চশিক্ষা লাভ করলে কাজের সুযোগ অন্যদের তুলনায় বেশি পাওয়া সম্ভব। ক্রমে এই খাতের বিকাশের সাথে জনবলের চাহিদা যেমন বেড়েছে, সাথে যোগ হচ্ছে নতুনত্ব। বর্তমানে ভ্রমণ, পর্যটন বা উড়োজাহাজ সংক্রান্ত সার্বিক কর্মকাণ্ডে ব্যপক সংখ্যক জনবল প্রয়োজন পড়ছে। এর অন্তর্ভুক্ত কোর্সগুলো হচ্ছে এনডি/এইচএনডি ইন অ্যারোসেপস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিবিএ/এমবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজ্যম অ্যান্ড টিকেটিং, পাইলটিং, এয়ারহোস্টেস কেবিন ক্রু প্রভৃতি।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল অ্যক্রিডিটেশন অরগানাইজেশনের অধীনে এসব কোর্স সম্পন্ন করার পর সাধারণত বেকার বসে থাকতে হয় না। মাত্র চার বছরে বাংলাদেশে বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৮ মাসের লেভেল থ্রি সম্পন্ন করতে হবে এবং আরও ১৮ মাস পর লেভেল ফাইভ অর্থাত্ এইচএনডি করতে হয়। এরপর চতুর্থ বছরে টপআপ বিবিএ বা বিএসসি। অন্যদিকে আন্তর্জাতিক ধারার চাকরি হওয়ার কারণে নির্বাহীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকহারে। এই খাতে বেতন কাঠামো ধরা হয় আন্তর্জাতিক কাঠামোর আদলে। অন্যদিকে ভ্রমণের আবেশ এবং গ্ল্যামার থাকায় আধুনিক স্মার্ট পেশা হিসেবে তরুণ পেশাদাররা এই পেশা পছন্দ করছে। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩-৫ নম্বরে ফোন করে এই খাতের পেশাজীবন এবং পড়ালেখা সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন।
এভিয়েশন খাতে উচ্চশিক্ষা গ্রহণ করে কর্মজীবনে সফল হয়েছে অনেকেই। যেমন, শাহানা আক্তার ও মিনাতুল জান্নাত উচ্চ মাধ্যমিক পাশ করার পর এভিয়েশন ম্যানেজমেন্ট ক্যাটেকে ভর্তি হয়। এখান থেকে এভিয়েশন ম্যানেজমেন্ট শেষ করে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে ঢাকা এয়ারপোর্টে যোগ দেয়। আবার আকাশ ছোঁয়ার লক্ষ্য ছিল নেপালের মেয়ে সিবানি খাদকার। ২০০৮ সালে সে বাংলাদেশের ক্যাটেকে ০২/০৮ ব্যাচে ভর্তি হয়। এখান থেকে পাশ করার পর সে প্রথমে বুগ্ধ এয়ারে কাজ শুরু করে। ৬ মাস কাজ করার পর সে নক এয়ারে জয়েন করে। বর্তমানে সে সাড়ে তিন হাজার ডলার বেতনে সে চাকরি করছে।
দুই বছর আগে রিয়াদ এ-লেভেল শেষ করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল। বিমানের ইঞ্জিনিয়ার হতে তার বড় মামা পরামর্শ দিয়েছিল এই কোর্সে ভর্তি হতে। এটি সামাজিকভাবে যথেষ্ট সম্মানজনক ও গর্বিত পেশা। এতে বেতন হয় চার লাখ টাকার কাছাকাছি। আবার ইচ্ছা করলে উন্নত বিশ্বের অনেক দেশেই ক্রেডিট ট্রান্সফার করা যায়। প্রথম দিকে তার বন্ধুরা বিষয়টিকে পাত্তা দেয়নি। এসব উপেক্ষা করেই সে ভর্তি হয় ক্যাটেকে। এ বছর সে ইংল্যান্ডের ভিসা পেয়েছে তৃতীয় পার্ট সম্পন্ন করতে। এমনিভাবে সোহান এখান থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে আমেরিকায় একই বিষয়ে উচ্চশিক্ষার জন্যে ভিসা নিয়ে চলে গেছে। ছোট থেকেই আসিফের ইচ্ছা ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হওয়ার। ২০০৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে ক্যাটেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। এখান থেকে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শেষ করে সে বর্তমানে ইউএসএ’র বিখ্যাত উইশিটা ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিচ্ছে। ক্যাটেক থেকে তাকে উইশিটা ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য পাঠানো হয়। এরকমই শক্তি এখন আমেরিকায়, উমেশ পোল্যান্ডে, এস থাপা এবং সিফাত ফিলিপাইনে রয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও খুব ভালো অবস্থানে রয়েছে। যেমন, নন্দিতা কাতার এয়ারওয়েজে; রাশেদ ফ্লাইং একাডেমিতে; রাফসান রেইনবো ফ্লাইং একাডেমীতে; মোজাম্মেল গ্ল্যামারগনে; সাওসান কানাডাতে; আসিফ আমেরিকাতে, এডিসন ইকুয়েডরে অবস্থান করছে। যোগাযোগ :সেক্টর-১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।