মেয়েরাও পড়ছে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং

যুগের সাথে তাল মিলিয়ে এখন আর পিছিয়ে নেই মেয়েরা। ডাক্তার থেকে শুরু করে আর্মি, নেভি, বিমান বাহিনী সর্বত্রই অবদান রাখছে বাংলাদেশের মেয়েরা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। কয়েক বছর আগেও দেখা যেত বাংলাদেশের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য যেতে হত দেশের বাইরে। কিন্তু বর্তমানে বাংলাদেশ আর পিছিয়ে নেই এখন। বাংলাদেশের ছেলেমেয়েরা দেশে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে। ঢাকার উত্তরায় অবস্থিত অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ দেশের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাংলাদেশেই তাদের যাত্রা শুরু করেছে এই বিষয়টি নিয়ে। ০১১৯১৭৯১৭৮০, ০১৯২৯৩৪০৬৩৬, ৮৯৯১২৪০ নম্বরে ফোন করে এই কোর্স সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে পারবেন। সঠিক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের অভাবে অনেক এয়ারলাইন্স তাদের কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে দেশে সঠিক অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারের অভাবে এয়ারলাইন্স কোম্পানিগুলোকে অনেক সমস্যায় পড়ছে। এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে তাদের অ্যারেনটিক্যাল ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে দেশের বাইরে থেকে যা অনেক ব্যয়বহুল। এসব কথা চিন্তা করে বাংলাদেশেই এখন এই বিষয়ে ইঞ্জিনিয়ার তৈরি করছে অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ। EDEXCEL-এর তত্ত্বাবধানে এই কলেজটি এগিয়ে যাচ্ছে তাদের মূল লক্ষ্যে। এ ছাড়াও কলেজটির প্রতিটি শিক্ষার্থী ভর্তি হওয়ার পরপরই হতে পারছে world royal Aeronautical society-এর একজন সদস্য। চীনের সেংগইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটা বড় পাওয়া। প্রতিষ্ঠানটির শিক্ষার মানও অনেক ভালো। অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার শিক্ষা দিচ্ছেন এখানে। পাশাপাশি IUT, BUET, MIST-এর মতো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বেশ কয়েকজন শিক্ষক এখানে শিক্ষার্থীদের ক্লাশ নিয়ে থাকেন। ব্যবহারিক কাজের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার এয়ারপোর্টে, যেখানে তারা তাদের নিজেদের উড়োজাহাজে ব্যবহারিক কাজ করে থাকেন। প্রতিষ্ঠাটির নিজস্ব ক্যাম্পাসে আছে CESSNA A-150 উড়োজাহাজ, WING TUNNEL উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতি, আছে Computer Lab ও Avionics Lab। একজন শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলে তাকে বিজ্ঞান বিভাগ থেকে আসতে হবে এবং SSC ও HSC দু’টো মিলিয়ে জিপিএ ৮ থাকতে হবে। এ লেভেল করেও ভর্তি হওয়া যাবে। প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থী চাকরি করছেন বিভিন্ন এয়ারলাইন্সে। বাংলাদেশের ছেলেমেয়েরা যাতে বিশ্বের সর্বত্র ভালো অবদান রাখতে পারে, সেটাই এই কলেজের মূল লক্ষ্য। যোগাযোগ :অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি), বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা।