এইচএসসি পরীক্ষা দিচ্ছে চার প্রতিবন্ধী

চোখে আলো নেই—অথচ চার জন্মান্ধ সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান পাবনা মানবকল্যাণ ট্রাস্টের সহায়তায় শ্রুতি লেখকদের সহায়তায় প্রাইভেটে মানবিক বিভাগে পাবনার সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এরা হল- নরসিংদী জেলার বামনপাড়া গ্রামের মৃত শহিদুল্লার ছেলে মনিরুজ্জামান, সিরাজগঞ্জ জেলার চরখালসাপাড়া গ্রামের মৃত গোপাল হোসেনের ছেলে সাহেব আলী, পাবনার পীরপুর গ্রামের আলহাজ্ব উদ্দিন ও রাজশাহীর কামিরপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মনসুর রহমান । এই চারজনের সমস্ত খরচ বহন করছেন পাবনা মানবকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন। তার প্রতিষ্ঠান থেকে এদের থাকা খাওয়া যাতায়াত খরচ ছাড়াও প্রতি শ্রুতি লেখককে সাতহাজার টাকা করে অগ্রিম পারিশ্রমিক দিতে হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী এসব পরীক্ষার্থী প্রশ্নপত্রের উত্তর মুখে বলে শ্রুতি লেখকদের শোনান এবং শ্রুতি লেখকরা সেটি লিখে আবার তাদের পড়ে শোনান।