গাজীপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে গার্মেন্টস কারখানা জেএম ফেব্রিক্স লিমিটেডের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার আইটি নির্বাহী আশীষ কুমার দাস জানান, গুদামে বিপুল পরিমাণ ফিনিশিং ফেব্রিক্স রাখা ছিল। রাত সাড়ে ৮টার দিকে ওই আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।