সেনবাগে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল খানের শ্রীপদ্দি গ্রামের বাড়িতে গত মঙ্গলবার গভীররাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। এ সময় সশস্ত্র ডাকাতরা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে বেঁধে ৫ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বুধবার সকালে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।