স্ত্রী-সন্তানের হাতে গঙ্গাচড়ায় বৃদ্ধ খুন
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৬
গঙ্গাচড়া উপজেলায় স্ত্রী-সন্তানের হাতে খুন হলেন আব্দুল হানিফ (৫৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে এলাকাবাসী ঘাতক স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র রেজাউল করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর হাজিপাড়া গ্রামে আব্দুল হানিফের (৫৫) স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র রেজাউল করিমের বাকবিতন্ডা হয়। এক পর্যায় স্ত্রী ও পুত্র মিলে লাঠি দিয়ে আব্দুল হানিফকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।