শেরপুরে ছাত্রদলের সাংবাদিক সম্মেলন
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৭
বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবে শেরপুর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলন করেছে। গত ৭ মে সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত ৫ মে মির্জাপুর ইউনিয়নের শহীদ বাসস্ট্যান্ড এলাকায় মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে এক আলোচনা সভা চলাকালে শেরপুর থানার এস.আই আব্দুল মজিদ তাকে গ্রেফতার করে। পরদিন গভীর রাতে রাস্তার মামলা দিয়ে তাকে জেল-হাজতে প্রেরণ করে।