আদমদীঘির নিখোঁজ সজীবের সন্ধান মিলেনি
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৭
বগুড়ার আদমদীঘিতে ভগ্নিপতির বাড়ি থেকে সজীব (১৬) নামের এক কিশোর রহস্যজনক নিখোঁজের ১৯ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি তার কোন সন্ধান মিলেনি। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জানা যায়, নওগাঁর সদর উপজেলার উপর শেরপুর পিয়াদাপাড়া গ্রামের আজিজুল আলমের পুত্র সজীব গত দু’বছর যাবত্ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার নামা পোঁওতা গ্রামের তার ভগ্নিপতি আনিছুর রহমানের বাড়িতে অবস্থান করে তার ভগ্নিপতির ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করে আসছিল। গত ১৯ এপ্রিল সকাল ১০ঘটিকার সময় ভগ্নিপতির বাড়ি থেকে সান্তাহার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার কথা বলে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।