পুঠিয়ায় ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৫৫ বছরের বৃদ্ধ কাজেম উদ্দীনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কাজেম উদ্দীনকে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুত্ফর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন।