রাণীশংকৈলে মুড়ির মিলকে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈল পৌরশহরের সিয়াম মুড়ির মিল ও হূদয় এন্টারপ্রাইজ মুড়ির মিলে বুধবার যথাক্রমে ২০ হাজার টাকা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মুড়িতে বিষাক্ত লবণ মিশানো হয় যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী।