সংবাদ সংক্ষেপ

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের রাঘাইচট্টি এলাকায় এমরানুম হাছান সাফাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। সাফাতের মা শামীমা খানম জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মঙ্গলবার বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও-মুখী সড়কে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সাফাতকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ঢাকা শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফেরাত কামনায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার সদর আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, মাওলানা মনিরুজ্জামান সিরাজী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, হাফেজ মোঃ ইদ্রিস প্রমুখ। এলেঙ্গায় আবাসিক হোটেলে অভিযান টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার থ্রী স্টার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পি। গাজীপুরে অবৈধ বিদ্যুত্ ব্যবহার করায় জরিমানা গাজীপুর প্রতিনিধি \ মিটার টেম্পারিং করে অবৈধ ভাবে বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির পাঁচজন গ্রাহকের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে সদর উপজেলার চান্দনা গ্রামের আদম আলী ফজলুল হক মনোয়ার হোসেন আইনউদ্দিন বেপারী ও ভোগড়া গ্রামের বারেক মোল্লাকে জরিমানা করা হয়। বাজিতপুরে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার বাজিতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের অনেক এইচ.এস.সি পরীক্ষার্থী ৩৫ মিনিট মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে। বিদ্যুত্ না থাকায় এ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। মঙ্গলবার এইচ.এস.সি হিসাব বিজ্ঞান ১মপত্র পরীক্ষা ছিল। আকাশ মেঘলা থাকায় চারদিক খানিকটা অন্ধকার ছিল। পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ মোমবাতি সরবরাহ করেন। চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পরিষদের বাজেট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পরিষদ চত্বরে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহতাবউদ্দিন, অধ্যক্ষ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা প্রমুখ। আমতলীতে কৃষক মাঠ দিবস আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী শাখারিয়া গ্রামে মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মুগ ডাল ( বিনা-৬) চাষিদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু ছালেহের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহ আলম। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরলাল চন্দ্র মিস্ত্রী। সাতক্ষীরায় জেলা প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে সহিংসতা প্রতিরোধ করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লস্কর তাজুল ইসলাম। কাজীপুরে কর্মসৃজনে কাজ পেয়েছে নারীরা কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ চলতি অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির ২য় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এসব কাজে শতকরা ৩০ ভাগ নারী শ্রমিক কাজ পেয়েছে। এবারে উপজেলার ১২ টি ইউনিয়নের ৪৭টি প্রকল্পের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার কাজ হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে। চাঁদপুরে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত চাঁদপুর প্রতিনিধি \ প্রতিবছরের ন্যায় এবারও গতকাল বুধবার চাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়। এ দিবসের প্রতিপাদ্য বিষয়ছিলো ‘আর্তমানবতার সেবায় ১৫০ বছর’। জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা, আজীবন সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন ও র্যালিতে নেতৃত্ব দেন। আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীতে মঙ্গলবার রাতে আমতলী-পটুয়াখালী সড়কের পাডুখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পরিমল চন্দ্র (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। পরিমল গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে। পুলিশ জানায়, ঘটনার দিন রাতে পরিমল মোটরসাইকেল চালিয়ে পটুয়াখালী যাচ্ছিল এসময় কলাপাড়াগামী ঈগল পরিবহন চাপা দিলে ঘটনাস্থলে চালক পরিমলের মৃত্যু হয়। সুন্দরগঞ্জে কৃষক প্রশিক্ষণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃহত্তর রংপুর কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার রোস্তম আলী। হোমনায় মহিলা আওয়ামী লীগের অফিস উদ্বোধন হোমনা সংবাদদাতা \ গতকাল বুধবার কুমিল্লার হোমনা উপজেলা মহিলা আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা লীগ নেত্রী পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ। মাদারীপুরে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালন মাদারীপুর প্রতিনিধি \ বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার মাদারীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর ইউনিট কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ইউনিটের ভাইস চেয়ারম্যান পাভেলুর রহমান সফিক খান। সৈয়দপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক এসএম মাহফুজুল হকের সাথে সৈয়দপুর উপজেলার বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর উপজেলা প্রশাসন ওই মতবিনিময় সভা আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান। স্বরূপকাঠিতে নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি উপজেলা পরিষদের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,বিদায়ী ইউএনও মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত ইউএনও মো. হাসান হাবিব, পৌর মেয়র মো. শফিকুল ইসলাম। নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে মতবিনিময় নেত্রকোনা প্রতিনিধি \ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন জনকল্যাণে প্রয়োগ বিষয়ে গতকাল বুধবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় ভোক্তা আইন বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নু, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। নেত্রকোনায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের র্যালি নেত্রকোনা প্রতিনিধি \ ‘বিশ্ব রেড ক্রিসেন্ট’ দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল বুধবার যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান। গাংনীতে যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনীতে রুরাল ভিশন (আরভি) সংস্থার আয়োজনে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স । রুরাল ভিশন সংস্থার পরিচালক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম রমজান আলী, জুলফিকার আলী। খুলনায় শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেফতার খুলনা অফিস \ নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার শীর্ষ সন্ত্রাসী নিহত ফেরদাউস হোসেন হিরুর দুই সহযোগী আরমান (২২) ও গোলাম রব্বানীকে (১৯) একটি উন্নতমানের এলজি, দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি ও একটি ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ নগরীর শেখপাড়া বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গোপালগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন গোপালগঞ্জ প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫০তম আন্তর্জাতিক রেডক্রস/রেডক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা ইউনিট। গতকাল বুধবার ইউনিট কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী শিকদার নূর মোহাম্মদ দুলু, নির্বাহী সদস্য মিয়া আরিফুজ্জামান রিফু, রাজিউদ্দিন খান রাজু। কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত কিশোরগঞ্জ প্রতিনিধি \ মঙ্গলবার রাতে মিঠামইন উপজেলার উড়িয়ান্দ হাওরে বজ্রপাতে আলী আকবর (৪৭) নিহত হয়। এদিকে গতকাল বুধবার সকালে মিঠামইন উপজেলার নামাবন্দে কাজ করার সময় শরীফপুর গ্রামের চান মিয়ার ছেলে রুবেল (১৫) এবং একই সময়ে বাড়ির পাশে মাছ ধরার সময় অষ্টগ্রাম উপজেলার আদমপুর চৌদন্ত গ্রামের হরিশচন্দ্র দাস (৫৩) বজ্রপাতে মারা যায়। মৌলভীবাজারে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলায় বুধবার বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাংলাদেশ বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। শেরপুরে দুর্ঘটনায় মালিক সমিতির কর্মকর্তা নিহত শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শেরপুর-ধুনট মোটর মালিক সমিতির সড়ক সম্পাদক এস বিকাশ মোহন্ত নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এস,বিকাশ মোহন্ত মোটর সাইকেলযোগে ভবানীপুর থেকে শেরপুর শহরে আসার পথে মির্জাপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সে ঘটনাস্থলে নিহত হয়। বেতাগীতে নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ জাতিসংঘের যৌথ কর্মসূচিতে দিনব্যাপী সমাপনী কর্মশালা মঙ্গলবার স্থানীয় ইউডিডিসি হলে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ও ইউ.এন.ডিপির অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় রিসোর্স পারসন ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। হোসেনপুর স্বাস্থ্য কমপ্লে¬ক্স ভবনে ফাটল হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ভবনটি নিচতলায় ফাটল দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতাল ভবনটি পুরুষ ও মহিলা ওয়ার্ড থাকায় রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত এ ফাটল ভবনে চিকিত্সা সেবা নিয়ে যাচ্ছে। ভবনের নিচতলার ছাদে ফাটল দেখা দিয়েছে অনেক আগে যা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসছে না। রামগঞ্জে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে একজন আটক রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ চলতি এইচএসসি পরীক্ষায় রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ কেন্দ্রে গতকাল মঙ্গলবার ৭ মে হিসাব বিজ্ঞান ১মপত্রের প্রক্সি পরীক্ষা দেয়ার সময় কক্ষ পরিদর্শক-১,সহকারী অধ্যাপক শামছুল আরিফ ও লোকমান হোসেন ভুঁইয়া প্রক্সি পরীক্ষার্থী ফিরোজ আলমকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করে । বিরামপুরে আলমগীরের লাশ উদ্ধার বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ অভাবের তাড়নায় গার্মেন্টসে কাজ করতে গিয়ে ১৫ দিনের মাথায় সাভারের রানা প্লাজায় চাপা পড়েন বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুরের (মণ্ডলপাড়া) দেলোয়ার হোসেনের একমাত্র পুত্র আলমগীর হোসেন (২৬)। দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ পুত্রের সন্ধানে তার মা আংগুরা বেগম ধ্বংসস্তূপের পাশে বিলাপ করছিলেন। অবশেষে ১৩ দিনের মাথায় সোমবার উদ্ধারকর্মীরা অনেক লাশের মধ্যে মস্তকবিহীন লাশটিও উদ্ধার করে। তার পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় মিলে আলমগীরের।