শোক সংবাদ

মোঃ শাহাদাত্ আলী খান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনের পিতা মো. শাহাদাত্ আলী খান (৯২) গতকাল শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে উত্তরার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মো. আবু হেনা বগুড়ার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ আবু হেনা (৮৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শেরপুর রোডে তার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাযা শেষে তাকে স্থানীয় ভাই পাগলা মাজার কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তার কুলখানি আগামী শুক্রবার বাদ আছর সাতানি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তোজাম্মেল হোসেন প্রধান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন প্রধান (৬২) গত মঙ্গলবার রাতে হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বগুড়ার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আবুল কালাম আজাদ শেরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, শেরপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস আবুল কালাম আযাদ (৪২) গত মঙ্গলবার শেরপুর শহরের জগন্নাথপাড়াস্থ নিজ বাস ভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। মো. মনিরুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো. মনিরুজ্জামান (৪৭) গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার অকালমৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত।