আইনজীবী তৈমুর আলম খন্দকার বধির সংস্থার সভাপতি নির্বাচিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও কনকপের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সিনিয়র আইনজীবী তৈমুর আলম খন্দকার বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ইতিপূর্বেও ২০০৩-২০০৭ সন পর্যন্ত সংস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বধিরদের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত ভাইস-চেয়ারম্যান। তিনি ঢাকা বধির হাই স্কুলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।-প্রেস বিজ্ঞপ্তি