বগুড়ার তালোড়া পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আব্দুল জলিল
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২৩:০০
নবগঠিত বগুড়ার তালোড়া পৌরসভার প্রথম মেয়র হলেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল জলিল খন্দকার। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। গতকাল বুধবার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় বেসরকারি ঘোষিত ফলাফলে মেয়র পদে আব্দুল জলিল খন্দকারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আব্দুল জলিল (তালা প্রতীক) মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৫৮৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম বকুল (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট।