মানুষ বোঝে না মানুষের রাজনীতি

মারবেলের মতো হেলেদুলে গর্ত ঘাস কিংবা গাছের গোড়ায় তোমার মন কি স্থবির? তোমার কর্নিয়ায় ভাস্বর সোয়া লাখ ‘গুফায়ার বার্জার গুহা’ অথচ দেখার সাধ্য নেই দুর্গম হূদয়ে পৌঁছার বিশ্বস্ত নিশ্বাস জমা নেই কারও তোমাকে কেউ খোঁজে না বোঝে না তোমার রক্তের রীতিনীতি।