মেঘনা ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:০৯
নতুন অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। গতকাল রাজধানীতে প্রিন্সিপাল শাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সকল পরিচালকসহ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ. চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহসীন মিয়াসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশান-২-এ ডরিন টাওয়ারে ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল শাখা স্থাপন করা হয়েছে। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাভার ট্র্যাজেডির কারণে অনুষ্ঠানের আড়ম্বর ও আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।