এক্সপ্রেস মানির রোড শো শুরু
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:০৯
প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবারের কাছে পৌঁছে দেয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি দেশের বিভিন্ন জেলার ত্রিশটি স্থানে মাসব্যাপী আর্থিক সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। বিদেশ থেকে স্বল্প খরচে অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি দেশব্যাপী আর্থিক সচেতনতামূলক প্রচারণার মূল উদ্দেশ্য হলো বৈধ পথে গ্রাহকদের রেমিটেন্স আদান প্রদানে উদ্বুদ্ধ করা। টাঙ্গাইল জেলা থেকে ২৯ এপ্রিল থেকে শুরু করে এই প্রচারণা শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা হয়ে মানিকগঞ্জ প্রদক্ষিণ করবে। প্রচারণার কাজে নিয়োজিত দলটি থানা বা উপজেলায় গিয়ে সেখানে সারাদিন অবস্থান করে, স্থানীয় লোকজনের অবৈধ পথে টাকা পাঠানোর ঝুঁকি সম্পর্কে অবহিত করছে। - প্রেস বিজ্ঞপ্তি