এমিরেটস্ গ্রুপের ৮৪ কোটি ৫০ লাখ ডলার নিট মুনাফা অর্জন

গত ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত অর্থবছরে দুবাই ভিত্তিক এমিরেটস্ গ্রুপ ৮৪.৫ কোটি মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করেছে। গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস্ এয়ারলাইনের অর্জিত মুনাফার পরিমাণ ৬২.২ কোটি মার্কিন ডলার এবং অপর প্রতিষ্ঠান ডানাটা ২২.৩ কোটি মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। গত অর্থবছর শেষে গ্রুপের ক্যাশ ব্যালেন্স ৫৩% বৃদ্ধি পেয়ে ৭৩০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহষ্পতিবার দুবাইয়ে প্রকাশিত এমিরেটস্ গ্রুপের ২০১২-১৩ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী বিরাজমান প্রতিকূলতা সত্যেও এমিরেটস্ গ্রুপ এবং এমিরেটস্ এয়ারলাইন পূর্ববর্তী বছরের তুলনায় যথাক্রমে ৩৪% এবং ৫২% বেশি মুনাফা অর্জনে সক্ষম হয়। - প্রেস বিজ্ঞপ্তি