আবারও মুজরা নাচে মাধুরী দিক্ষিত
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:১৪
মাধুরী দিক্ষিত ২০০২ সালে ‘দেবদাস’ ছবিতে ‘মারেডালা’ গানটিতে মুজরা ঘরানায় নেচেছিলেন। এই গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তনি। গানটি জনপ্রিয়ও হয় অনেক। গানটির কোরিওগ্রাফি করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত কোরিওগ্রাফার বিরজু মহারাজ। বলিউডি চিত্রনায়িকা মাধুরীকে আবার একটি গানে মুজরায় নাচতে দেখা যাবে। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ইশকিয়া’ ছবির দ্বিতীয় সিক্যুয়াল ‘ঢের ইশকিয়া’তে পাওয়া যাবে মাধুরীর এই মুজরা নাচ। এবারের গানটির শিরোনাম ‘আপনে কারার ম্যায়’। সবাই মুজরা গানে পারফর্ম করে প্রশংসা কুড়াতে সক্ষম হন না, কেননা সর্বশেষ কারিনা কাপুর ‘এজেন্ট ভিনোদ’ ছবিতে একটি মুজরা নাচ করেছিলেন। কিন্তু তেমন জনপ্রিয় হয়নি তার নাচ।
উল্লেখ্য, এই ছবিতে মাধুরী দিক্ষিতের বিপরীতে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। বেগম পারা চরিত্রে পাওয়া যাবে মাধুরী দিক্ষিতকে।