লাইভে সাদি মোহম্মদ
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:১৭
আজ একুশের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মোহম্মদ। সংগীতায়োজনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন তিনি। স্টুডিও কনসার্ট সম্পর্কে সাদি মোহাম্মদ জানান, ‘রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে একুশে টেলিভিশনের এই আয়োজনে আজ আমি রবীন্দ্রনাথের কালজয়ী গানগুলো গাইবার চেষ্টা করব। এ ছাড়া লাইভ স্টুডিও কনসার্ট এ দর্শক শ্রোতাদের রেসপন্স আমার দারুণ ভালো লাগে। আশা করছি দর্শকদের ভালো লাগা কিছু গান উপহার দিতে পারব।’ প্রতি শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।